মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিবলী সাদিক মাননীয় সংসদ সদস্য দিনাজপুর ০৬।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ. জনাব আক্কাস আলী মেয়র বিরামপুর পৌরসভা,সহকারী কমিশনার ভূমি,বিরামপুর উপজেলা অফিসার ইনচার্জ, বিরামপুর থানা,বিভিন্ন কলেজ মাদ্রাসার অধ্যক্ষ,প্রধানগন,কলেজ মাদ্রাসার শিক্ষক গনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক বৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষকদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ যেন নির্যাতনের স্বীকার না হয় সেদিন গুলো খেয়াল রাখতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন। তিনি অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য ১০০০০০/= টাকা প্রদান করেন।অন্যান্য বক্তা গন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার করেন।প্রধান অতিথি কেক কেটে অফিস উদ্বোধন করেন।