শেখ হাসিনা কখনও দেশের কথা ভাবেননি-আবুল হোসেন আজাদ

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেছেন, শেখ হাসিনা কখনও দেশের কথা ভাবেননি। সবসময় ভেবেছে তার পরিবারের সদস্যদের কথা। গত ১৬টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। গুম ,খুন ও মিথ্যা মামলা দিয়ে একটি নির্বিকার রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা। তাতে তিনি রেহাই পায়নি, চোরের মত পালিয়ে গেছে।

গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর উপজেলার ৬ নং সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন মুলগ্রাম বাজারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

 

তিনি আরো বলেন, জনগণ হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জনতা ও অভিভাবকরা মাঠে নেমে গিয়েছিল। সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। গত ৩ আগস্ট শেখ হাসিনা বলেছিলেন তিনি পালিয়ে যাবেন না। গুলি করে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে সন্তানহারা পিতৃহারা করেছে। বাংলার মাটি রক্তাক্ত করেছে। যার ফলে বাংলার মাটি থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে।

 

অনুষ্ঠানে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, অধ্যাপক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম। 

 

অনান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, বিএনপি নেতা আলমগীর কবির বিশ্বাস, আবু নাঈম, হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জাহাঙ্গীর কবির মিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অহিদুর রহমান অন্তু প্রমূখ।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *