শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় ”মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা বাজার থেকে শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রাটির নেতৃত্বদেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপ-পরিচালক সানাউল হাবিব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক সহ অন্যরা।
শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।