মো. আরিফুর রহমান ঃ দক্ষিণ–পশ্চিম উপকূলের জেলা সাতক্ষীরারশ্যামনগর উপজেলায় মানুষের জন্য ফাউন্ডেশন(এমজেএফ) ও এ্যাম্বাসী অব সুইডেনেরসহযোগিতায় লিডার্স–এর ’ক্রিয়া’ প্রকল্পের অধীনেবিকল্প ফসল কৃষি এবং সমন্বিত কৃষি বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে৭১ নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিকবিদ্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা ভেন্যুতে অনুষ্ঠিতএই প্রশিক্ষণে গাবুরা ইউনিয়নের ’ক্রিয়া’প্রকল্পেরনারী ও পুরুষ দলের ৩০ জন সদস্য অংশগ্রহণকরেছেন। প্রশিক্ষণ প্রদান করছেন বুড়িগোয়ালিনীইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল উদ্দীন। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানেউপস্থিত ছিলেন লিডার্স–এর ক্রিয়া প্রকল্পেরসমন্বয়ক মো. আরিফুর রহমান, অ্যাকাউন্টস ওঅ্যাডমিন অফিসার আব্দুল্লাহ আল ফারুক, প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা ও ফিল্ডফ্যাসিলিটেটর কে.এম. আকতার হোসেন।
উল্লেখ্য, একই প্রশিক্ষণ বুড়িগোয়ালিনীইউনিয়নের ’ক্রিয়া’ প্রকল্পের নারী ও পুরুষ দলের৩০ জন সদস্যও পাবেন।