পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটিমানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি–এনগেজপ্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যেবুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে কাজ করছে।
সেই লক্ষ্যে ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় শ্যামনগরউপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি–এনগেজ প্রকল্প অফিসেপ্রকল্পের নারী সদস্যদের ২ দিন ব্যাপী নারীদের বিকল্প জীবিকাউন্নয়নের দক্ষতা বৃদ্ধি (কোয়েল পাখি পালন) বিষয়কপ্রশিক্ষণের আয়োজন করা করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনসিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারীসুজন বিশ্বাস, সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রামঅফিসার নিলীমা রাণী। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটিপরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের শ্যামনগরউপজেলা অফিসের আরও উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যান্যকর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।
সভাপতি প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন এবং প্রশিক্ষণটিরউদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করেন।
প্রধান অতিথি বিকল্প জীবিকায়ন সম্পর্কে একটি ধারণা দেনএবং এই রকম প্রশিক্ষণ যে নারীদের ঘরে বসে স্বাবলম্বী করারমত ভালো একটি প্রশিক্ষণ তা তিনি উল্লেখ করেন। সমাজেযারা পিছিয়ে আছে তাদেরকে এই প্রশিক্ষণ স্বাবলম্বী করেগড়ে তুলতে সাহায্য করবে।
অংশগ্রহণকারী সুধা রানী বলেন, আমি এমন একটি প্রশিক্ষণঅনেকদিন থেকে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। যার মাধ্যমেআমি ঘরে বসেই আর্থিক উপার্জন করতে পারব। কোয়েলপাখি পালনের প্রশিক্ষণ দেওয়ার জন্য সিসিডিবির এনগেজ– প্রকল্পকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।