কালের সংবাদ ডেস্কঃ রাজধানীতে শ্যামলী রুপায়ন শেলটেক ভবনে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট।
ভবনে আগুনে আটকেপড়াদের মধ্য থেকে ২৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৫ জন নারী।
১ জন মৃত পুরুষ উদ্ধার। ধারনা করা হচ্ছে তিনি ধুয়ার কারনেই মারা যান।
১১.২৫ মিনিটে আগুন লাগে বলে স্হানীয় সুত্রে জানা যায়।
ফায়ার সার্ভিস খবর পেয়ে ১১.৩৮ মিনিটেই উপস্হিত হন এবং রাত্র ২ টা ৩মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রে আনে।
ভবনের ১৯ ও ২০ তলায় বেশি আগুন দেখাযায়।
ফায়ার সার্ভিস সময় মত আসার কারনেই ক্ষয় ক্ষতির / প্রাণ হানির পরিমান খুবই কম হয়েছে বলছেন এলাকাবসীরা।
এখনও যানাযায়নি আগুন কি ভাবে লাগলো।