শ্রীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হৃদয় খান, স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে মাছের খামারে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সহোদর ভাই। ছোট ভাই পানিতে পড়ে যাওয়ার পর বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বজনরা। মাছের খামারের মালিকের অবহেলার কারণে এর আগেও দুজনের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর একটার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের জনৈক কিবরিয়ার মাছের খামারে ওই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো, উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের আল আমিনের ছেলে মো. তামিম (৭), ও মো. ইসমাঈল হোসেন (৬)। স্থানীয় সরকার বাড়ি মাদ্রাসায় পড়াশোনা করতো।

স্থানীয় বাসিন্দা মো. লিটন মিয়ার স্ত্রী আসমা আক্তার বলেন, আমি দুপুর সাড়ে ১ টার দিকে পাশের বাড়ি থেকে চাউল আনতে যায়। এসময় মাছের খামারের পানিতে ভাসমান মৃতদেহ দেখতে পায়। এরপর আমি পুকুরে পাড়ে চাউল রেখে পানিতে নেমে ইসমাঈলের মৃতদেহ তুলে এনে ডাক চিৎকার শুরু করি। এরপর তার স্বজনরা বড়ভাইকে খোঁজতে থাকে।

শ্রীপুর থানার উপপরিদর্শক অমল এ বিষয় নিশ্চিত করেছেন।

দুই শিশুর পরিবার ও স্থানীয় গ্রামবাসী বলেন বাড়ির পাশে একটি রাস্তা ছিলো ,তা কিবরিয়া কেটে খামারে পরিণত করে ,ফলে দু-একদিন পরপর ঘটে দূর্ঘটনা‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *