সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছা ও অনিয়ম দেখেলে ভোট বন্ধ করে দেব-রাশেদা সুলতানা

কালের সংবাদ ডেস্কঃ নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, অনিয়ম দেখে গাইবান্ধার উপনির্বাচনে যেমন ভোট বন্ধ করে দিয়েছি, জাতীয় নির্বাচনেও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেব

নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কোনো রকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেনআমরা সে নিশ্চয়তা দিচ্ছি

গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন আগামী মেজুনে অনুষ্ঠেয় গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা রাখার কথাও জানান এই  নির্বাচন কমিশনার তবে সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছা থাকলেও এখনো তা চূড়ান্ত হয়নি বলে জানান তিনি কাজী হাবিবুল আউয়াল কমিশন দায়িত্ব নেওয়ার পর গত বছর কুমিল্লা রংপুর সিটিতে ইভিএমের পাশাপাশি সব কেন্দ্রে সিসি ক্যামেরাও স্থাপন করা হয় কয়েকটি পৌর নির্বাচনেও সিসি ক্যামেরা রাখা হয়েছিল সংসদের গাইবান্ধা আসনে উপনির্বাচনে সিসি ক্যামেরায় অনিয়ম ধরা পড়ার পর পুরো নির্বাচনই বন্ধ করে দেওয়া হয় তবে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের পর ছয়টি আসনে উপনির্বাচনে বাজেট সংকটের কথা বলে সিসি ক্যামেরা রাখেনি ইসি রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেন, পাঁচ সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করব ভোট গ্রহণ করা হবে ইভিএমে সংসদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে আমাদের সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছা আছে তবে সামনে কী হবে, তা এখনই বলতে পারব নাসাধারণ মানুষের আস্থা অর্জনে সুুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘বিষয়টি তো মানসিক কে কীভাবে আস্থা পাবে, তা তো আমরা বলতে পারব না তবে আমরা দায়িত্ব নেওয়ার পর এমন কোনো কাজ করিনি যে কেউ আস্থায় আসবে না আমরা গাইবান্ধার উপনির্বাচনে সে প্রমাণ দিয়েছি অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেন নির্বাচন কমিশনার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *