সজিব ওয়াজেদ জয় রূপকার তথ্য প্রযুক্তি যোগাযোগে-স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

কালের সংবাদ ডেস্কঃ তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে একটি বিপ্লব ঘটে গেছে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বর্তমানে এই সেক্টর থেকে দেশের আয় দেড় বিলিয়ন এবং ২০২৫ সালের মধ্যে এটিকে ৫ বিলিয়নে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন ডিজিটাল বাংলাদেশের

এর রূপকার এই মাটির সন্তান সজিব ওয়াজেদ জয়। গতকাল রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইসিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষিত তরুণ-তরুণীদের উপলক্ষে আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেলায় তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম শুরু করেন। আইসিটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের যাত্রায় বড় ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় নিরলস কাজ করে যাচ্ছেন এবং ২০৪১ সালের মধ্যে তিনি দেশকে উন্নত ও স্মার্ট এবং জনগণকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *