সন্তান প্রসবের পর ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ফুটবলার রাজিয়া সুলতানা (২০) মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দিনগত রাতে সাড়ে চারটার দিকে সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে রাজিয়া সুলতানার মৃত্যু হয়।

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। গতকাল রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে রাত সাড়ে তিনটায় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। একপর্যায়ে সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে ভোর সাড়ে ৪টা দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তী সময়ে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ অনূর্ধ্ব ১৮ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় তার। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিলেন রাজিয়া। একবার ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। গত একবছর খেলার বাইরে ছিলেন। কৃতি এ ফুটবলারের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *