কালের সংবাদ ডেস্কঃ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার শ্রমিক জার্মানিতে । একই দাবিতে দেশটির উত্তরাঞ্চলীয় শহর ডুসেলডর্ফে বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সরকারের প্রতি ৫ শতাংশ বেতন বাড়ানোর দাবি জার্মানির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন আইজি মেটল এর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় হাজার হাজার প্রকৌশলী বিক্ষোভ করে। শিগগিরই বেতন বৃদ্ধির দাবি মানা না হলে, তারা আন্দোলন আরও জোদারের হুশিয়ারি দিয়েছে। একই দিন ডুসেলডর্ফ ও কোলং-বন বিমানবন্দর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই দুই বিমানবন্দরের প্রায় আড়াইশ’ ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে।