সরিষাবাড়িতে চেয়ার ফাকা রেখেই এলিনের জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার: জামালপুর সরিষাবাড়ীতে এলিন ট্রেড সেন্টারে মুক্তিযোদ্ধা ও জনতার মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার (৩রা নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশের আধা ঘণ্টা পর বেলা ৫টার দিকে দেখা যায়, মাঠের দর্শকসারির প্রথম কয়েকটি সারির বেশির ভাগ চেয়ার তখনো খালি পড়ে আছে । এমনকি প্রধান অতিথি এ.কে এম. আনিছুর রহমান এলিনের বক্তব্যের সময় অনেক চেয়ার খালি থাকতে দেখা যায় ।

এর আগে বেলা আড়াইটার দিকে সমাবেশ স্থলে গিয়ে দেখা যায়, দলীয় প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশের মাঠের সব চেয়ার খালি পড়ে রয়েছে। সম্মেলনে শৃঙ্খলার দায়িত্বে থাকা নেতা-কর্মীরা হাঁটাহাঁটি করছেন । বেলা সাড়ে তিনটার পর খণ্ড খণ্ড কয়টি মিছিল নিয়ে কিছু নেতা-কর্মী মাঠে প্রবেশ করেন। তবু বেলা চারটা পর্যন্ত মাঠের বেশির ভাগ চেয়ার খালি ছিল । এরপর বেলা সাড়ে চারটার দিকে সমাবেশ শুরু হয় । সমাবেশের প্রধান অতিথি আনিছুর রহমান এলিন প্রায় ৫টার দিকে মঞ্চে উঠে বক্তব্য দেন। ওই সময়েও সমাবেশের অনেক চেয়ার খালি থাকতে দেখা যায়।

জানা যায়, ৩রা নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী পরিবারের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে. এম. আনিছুর রহমান এলিন, বিএএফ পার্টির মনোনয়ন প্রার্থী সাংবাদিক মোস্তফা বাবুল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার বিথী প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *