সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি পদপ্রার্থী এলিনের মত বিনিময় সভা

আল আমিন হাসান,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব এ.কে এম আনিছুর রহমান এলিনের সাথে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত মত বিনিময় সভায় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি জনাব গুলজার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলামের সঞ্চালনায় এ.কে এম আনিছুর রহমান এলিন বক্তব্য রাখেন ।

বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার বহু পত্রিকা ও বেসরকারি টিভি চ্যানেলের নিবন্ধন দিয়েছে । আর এতে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে । সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে আর এরফলে বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ বাংলাদেশের দলীয় সরকারের সকল প্রকার উন্নয়নের সকল কর্ম কান্ড দেখতে ও জানতে পারছে ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনিছুর রহমান , কার্যনির্বাহী সদস্য সিফাত উল্লাহ ও মাছুদ রানা , সদস্য হাফিজুর রহমান , মাহাতাব আনোয়ার , কাজি ফারুক , আল আমিন হাসান , শাহিনুর রহমান , শফিকুল ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *