মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ মোহনা টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি ও দ্য পিপলস নিউজ ২৪ ডটকমের প্রকাশক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ সোহেল রানা কে হুমকি দেয় এবং মামলার ভয় দেখায় এই বিএনপি নেতা আমিরুল। কর্মকাণ্ড স্থানীয় সূত্রে জানা যায়, এই বিএনপি নেতা আমিরুল বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, লুটপাট, পুকুর দখল, মাছ লুট, অন্যের পুকুরের মাছ বিক্রি ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলেও তার ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। জনগণের পক্ষে নিউজ করায় তাহাকে হুমকি দেয় এবং মামলার ভয় দেখায়। একজন সাংবাদিক সত্য কথা লেখার কারণে যদি তাহাকে হুমকি দেয় তা হলে সাংবাদিক নিরাপত্তার কোথায় আমারা জানাতে চাই। সাংবাদিকের বিরুদ্ধে মামলা; সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকরা জাতির বিবেক; তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা আমাদের গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি, এবং সাংবাদিকদের উপর যে কোনো ধরনের সহিংসতা এই স্বাধীনতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি, যেন তারা দ্রুত হস্তক্ষেপ করে আইনের আওতায় আনে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। একই সঙ্গে প্রশাসনকে প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে, সাংবাদিকরা নিরাপদে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। এই ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি; তাই আমরা আশা করি, প্রশাসন দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করে এমন ঘটনায় ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধ করবে এবং সাংবাদিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) রাষ্ট্র ও প্রশাসনের কাছে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর আহ্বান জানাচ্ছে। আমরা দাবি করছি, হুমকি দাতা মামলার ভয় দেখায় এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষে থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই