সাতক্ষীরার মুন্সিগঞ্জে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম উদ্বোধন

তমালিকা মল্লিক প্রতিবেদকঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রাম সংলগ্ননদীর চরে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৭ অক্টোবর২০২৪ তারিখে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে, মেরিডিয়ান ইনস্টিটিউটের আর্থিক সহযোগিতায় এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসবাংলাদেশের কারিগরি সহায়তায় “Securing blue carbon ecosystem for sustainable fisheries and climate change adaptation for fishers in Sundarbans“ প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ০৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নপরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম পল্টু। অনুষ্ঠানে আরওউপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জনাব জিয়াউর রহমান ও স্থানীয়বাসিন্দাসহ লিডার্সের কর্মকর্তাবৃন্দ।

ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের গুরুত্ব নিয়ে জনাব জিয়াউর রহমান বলেন, “উপকূলীয় এলাকায় নদীর ভাঙ্গন রোধে এবং সাইক্লোন, ঝড়, ও জলোচ্ছ্¦সেরমতো প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকার মানুষদের রক্ষা করতে এই বনায়ন অত্যন্তকার্যকরী ভূমিকা পালন করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জনাব সিরাজুল ইসলাম পল্টু লিডার্সের উদ্যোগকে স্বাগতজানিয়ে বলেন, “এই ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমটি সুন্দরবন সংলগ্ন এলাকারমানুষের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকেসুরক্ষা নয়, সুন্দরবনের ইকোসিস্টেমের সুরক্ষা এবং স্থানীয় জনগণের জীবিকা ও ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।”

এই প্রকল্পটি সুন্দরবনের ব্লু—কার্বন ইকোসিস্টেম সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনেরসাথে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নত করারউদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *