সাপাহারে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারেও শেষ হয়েছে ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গণনা শেষে ঘোষনা করা হয়েছে ফলাফল। বিকেল থেকে বিভিন্ন কেন্দ্র হতে ফলাফল আসা শুরু হয় উপজেলা পরিষদ মিলনায়তনের কন্ট্রোল রুমে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ২য় ধাপের এই নির্বাচনে সাপাহার উপজেলার ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কোন জায়গায় বিচ্ছিন্ন কোন ঘটনা দুর্ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

উপজেলা নির্বাচনে মোট ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচন করেছিলেন।

ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (২১ মে) রাত ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন জানান, আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে বেসরকারী ভাবে ৪০হাজার ২২৭ ভোট পেয়ে আলহাজ¦ শাহজাহান হোসেন নির্বাচিত হূেয়ছেন, তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামশুল আলম শাহ্ চৌধুরী মটরসাইকেল প্রতিক পেয়েছেন ৩৪হাজার৭২২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েলে প্রতিক নিয়ে আলহাজ নইমুদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকে মোসা:ফাইমা খাতুন বিজয়ী হয়েছেন।

উক্ত নির্বাচন ফলাফল ঘোষনা অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ,উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জান টকি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী,সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *