তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় নওগাঁর সাপাহারে বিনামুল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ফুরকুটিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ছাগল ও ভেড়ার টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী। উদ্বোধনের প্রথম দিনেই উপজেলার ফুরকুটিডাঙ্গা, খিদির পুর, ওড়নপুর, বাহাপুর সহ বেশ কয়েকটি গ্রামের কয়েকশ ছাগল ও ভেড়ার মধ্যে পিপিআর টিকা প্রদান করা হয়। ছাগল ভেড়ার মরন ব্যধি পিপিআর দমনে পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামের ছাগল ও ভেড়ার মধ্যে বিনা মূল্যে এই টিকা প্রদান করা হবে বলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী জানিয়েছেন। এসময় উপজেলা প্রাণীসম্পদ বিভাগের কর্মী জাহাঙ্গীর আলম সহ অন্যন্যা কর্মীগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিস জানায় আগামী ১৮ অক্টোবর, ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত উপজেলার ৬ টি ইউনিয়নে সব এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।