সাপাহারে জবই বিলে ২৪তম মৎস্য আহরণের শুভ উদ্বোধন

তছলিম উদ্দীন সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে সৎস্য সমিতির মৎস্য আহরনের শুভ উদ্বোধন রবিবার বিকেল ৪টায় বিলের বাগডাঙ্গা ঘাটে করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মৎস্য আহরনের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিল পাড়ের অনুষ্ঠিত ওই উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজস্ব সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, সাপাহার উপজেলা সহকারী ভূমি কমিশনার আবিদা সুলতানা ও স্থানীয় বিএনপির প্রভাষক মোখলেছুর রহমান মুকুল, আব্দুল কাহার মাষ্টার, আ্ব্দুল্লাহ আনছারী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাপাহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: রোজিনা খাতুন জানান গত বছরের তুলনায় এবারে মাছের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবারে এই বিল হতে অনুমান (৬শ’৫০মেট্রিকটন) ৬লক্ষ ৫০হাজার কেজি যার আনুমানিক মূল্য ২ কোটি ৭৫লক্ষ টাকার মৎস্য আহরণ হতে পারে যা গতবছরের তুলনায় অনেকাংশে বেশী।

উপজেলার মৎস্যজীবী দলনেতা ইসমাইল হোসে, আব্দুজব্বার, মহবুল হোসেন,আব্দুল মালেক ও আব্দুননুর সহ মৎস্যজীবীরা জানান যে এবারে বিলে প্রচুর পরিমান মাছের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে সে হিসেবে এখানকার মৎস্য চাষীরা বিল হতে মৎস্য চাষ করে বেশ উপকৃত হবে। আমাদের এই বিলের মাছ সাধারণত রাজধানী ঢাকার কাওরান বাজার সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। আমাদের জালে এপর্যন্ত ২০কেজি ওজনের বোয়াল, ১৫ কেজি ওজনের কাতলা, আইড়, বাগাড়, পাবদা, সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। আজ উদ্বোধনের দিন সাড়ে ৮শ মৎস্যজীবীর কর্টচাল জাল ও ফাসজাল ব্যাবহার করে কয়েজ হাজার মানুষ তাদের নৌকা ও জাল দড়ি নিয়ে মৎস্য আহরণে বিলে নেমে পড়েছেন। বিলের উদ্বোধনী দিনে জেলেদের জালে যে পরিমান মাছ ধরা পড়ছে তাতে এখানকার মৎস্য জীবী ও মৎস্য চাষীরা বেশ খুশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *