সাপাহারে নিজ পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে পেতে সংবাদ সম্মেলন

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নিজ পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে পেতে সংবাদ সম্মেলন করেছেন প্রফেসর পাড়ার মৃত: মকরম মন্ডলের পুত্র অলিমুদ্দিন মন্ডল। বৃহস্পতিবার টেলা ১১ টায় সাপাহার প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে অলিমুদ্দীন তার লিখিত অভিযোগে উল্লেখ করে বলেন যে, সাপাহার উপজেলা সদরের মন্ডল মোড়ের মৃত: গিয়াস উদ্দীনের পুত্র ওসমান গণি বাবু ওরফে বাবু মন্ডল (৪৫) এর সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে অলিমুদ্দীনের বিরোধ চলে আসছিল।

উক্ত বিরোধের জের ধরে বিবাদীগণ আমাদের মারধর করিবে, আমাদের দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে, খলিয়ান দখল করিবে, আমাদের জেলের ভাত খাওয়াবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদান করে আসছিল। এরই একপর্যায়ে গত ১৭সেপ্টম্বর রাত্রী আনুমানিক ০১.০০ ঘটিকার সময় বিবাদীগণ নিম্ন তফশিল বর্ণিত সম্পত্তি মৌজা-জয়পুর, জেল নং-১৩৩, আর এস খতিয়ান নং-১০, হাল দাগ নং-২৪৮, জমির পরিমান ৯১ শতক জমি জবর দখলের উদ্দেশ্যে তাহাদের হাতে থাকা বাশের লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া ইত্যাদি লইয়া আমার বসতবাড়ীর খলিয়ানে অনধিকার প্রবেশ করিয়া আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

আমার মেয়ে মোসা হাসিনা (৪৭), নাদিরা (৪৫), মোসাঃ বাংগা খাতুন (৪৬) ঘটনাস্থলে আসিয়া বিবাদীদের চলিয়া যাইতে বলিলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি দেয় এবং বলে দুনিয়া থেকে বিদায় করিয়া দে বলিয়া আমার মেয়েদের এলোপাতারী মারধর করিয়া জখম করে এবং আমার ঘরবাড়ি, ৬০ বানডিল ঢেউ টিন, ৪টি চকি সহ অন্যান্য আসবাসপত্র ভাংচুর করিয়া আমার মেয়ে মোসাঃ হাসিনা ও নাদিরার গলায় ও কানে দুইটি চেইন ও চাঁরটি কানের দুল হাতের বালা সহ মোট ৪.৫ ভড়ি সর্ণলংকার ও হাতের ব্যাগে থাকা নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোর পূর্বক কাড়িয়ে কাড়িয়ে নেয় এসময় আমি বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ খুন যখমের হুমকি প্রদান করে।

কথাকাটাকাটির এক পর্যায়ে বিবাদী সহ অজ্ঞাত বিবাদীগন আমাদেরকে ঘটনাস্থল ত্যাগের হুমকী প্রদান করে আমার পরিবারকে লাঠি, বল্লাম, হাসুয়া, কোপদা ও রড দিয়ে প্রানে মারিয়া ফেলবে এই বলে ভাংচুর করা জিনিস পত্র উক্ত বিবাদীর বাড়ির সামনের চাতালে ও আড়তে স্তুপ করে রাখে।

উক্ত বিষয়টিকে কেন্দ্র করে শান্তি শৃংখল ভংঙ্গের সম্ভবনা রয়েছে এবং শান্তি শৃংখল বজায় রাখার জন্য বিষয়টি নিয়ে গত ১৮ সেপ্টেম্বর বুধবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি এবং বিষয়টির সুষ্ঠ সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বৃহস্পতিবার বেলা ১১ টায় সাপাহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *