সাপাহারে মার্কেন্টাইল ব্যাংকে বাংলা কিউ আর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি বাংলা কিউ আর লোনদেন বিষয়ক উদ্বুদ্ধকরণ উপলক্ষে নওগাঁর সাপাহারে মার্কেন্টাইল ব্যাংকে বাংলা কিউ আর প্রশিক্ষন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাপাহার মার্কেন্টাইল ব্যাংকের আয়োজনে শনিবার বেলা ১১টায় সাপাহার শাখা কার্যালয়ে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাপাহার শাখার শাখাব্যাবস’াপক মিলন কুমার সরকারের সভাপতিত্বে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার অতিরিক্ত পরিচালক মো: মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে মার্কেন্টাইল ব্যাংক পি এল সি নর্থ বেঙ্গল রিজিওনাল প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ, তার বক্তব্য প্রদান করেন। এসময় রিসোর্র্স পার্সন হিসেবে প্রশিক্ষ কর্মসূচি পরিচালনা করেন কবাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মোহাম্মাদ রকি মিয়া।
বক্তাগন ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি প্রহণ ব্যাংক হতে সেবা গ্রহন ও আর্থিক লেনদেনে টাকা পয়সার ঝুঁকি কমাতে দেশের স্মার্ট ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউ আরের ব্যাপক ব্যাহার পদ্ধতি নিশ্চিত করার উপর গুরুত্বরোপ করেন।
এসময় সাপাহার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম, পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার আগ্রা দ্বিগুণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ, সাপাহার ধান্য ব্যাসায়ী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত কর্মকর্তা বৃন্দ এবং অত্র শাখার সম্মানিত গ্রাহক বৃন্দ সেখানে উপসি’ত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *