তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মোবাইল ব্যাংকিং (নগদ) এর মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সকল ভাতার অর্থ পরিশোধ “সম্ভাবনা, সমস্যা ও প্রতিকার” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ও সাপাহার উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে মুল প্রবন্ধক হিসেবে নগদ এর সম্ভাবনা, সমস্যা ও পতিকার এর উপর বিশেষ দিক নির্র্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নূর মোহাম্মাদ, প্রধান আলোচক হিসেবে নগদে অর্থ প্রতারণা বন্ধে বিভিন্ন কলাকৌশল মুলক বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন। অন্যাদের মধ্যে নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোহতাছিম বিল্লাহ, মো: গওছল আজম সাপাহার উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উক্ত সেমিনারে উপজেলার ছয় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান প্রতিনিধিগন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।