সাপাহারে ৫৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যারের (২য় ধাপে) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এর সভাপতিত্বে সাপাহার রামাশ্রম আশ্রয়ন প্রকল্পের ৫৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমির কবুলিয়ত,প্রস্তাবিত খতিয়ান, ডিসিআর,দাখিলা,সার্টিফিকেটসহ ফোল্ডার ও সেমিপাকা গৃহ হস্তান্তর করেন নওগাঁ জেলা প্রশাসক মো: গোলাম মওলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ঘর ও দলীল দস্তাবেত হস্তান্তর করেন।

এসময় কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল সবুজ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *