সাপাহার সরকারি কলেজের নতুন অধ্যক্ষের যোগদানে সংবর্ধনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

তছলিম উদ্দীন সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর জেলার দ্বিতীয় বৃহৎ বিদ্যাপীঠ সাপাহার সরকারি কলেজে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ সাপাহার উপজেলা কৃতি সন্তান ১৬তম বিসিএস কর্মকর্তা প্রফেসর মোঃ নাজির উদ্দিনকে সাপাহার প্রেস ক্লাব সহ সাপাহার সরকারী কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) বেলা ১১ টায় অধ্যক্ষের কার্যালয়ে নতুন অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান করা হয়।

গত ২২অক্টোবর শিক্ষামন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) বদলি ও পদায়নের পর তিনি ২৩অক্টোবর সাপাহার সরকারী কলেজে অধ্যক্ষপদে যোগদান করেন। এর পূর্বে তিনি অত্র কলেজে সহকারী অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষপদে কর্মরত ছিলেন। নতুন অধ্যক্ষের যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাপাহার প্রেসক্লাবের আহŸায়ক সিনিয়র সাংবাদিক তছলিম উদ্দীন, যুগ্ন আহব্বায়ক বাবুল আক্তার, সাংবাদিক গোলাপ খন্দকার, প্রদিপ সাহা, শরীফ তালুকদার, তোফায়েল আহম্মেদ, কামরুল ইসলাম প্রমুখ সহ কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ঁিছলেন।

অধ্যক্ষা নাজির উদ্দীনের সংক্ষিপ্ত জীবনী থেকে জানা যায় অধ্যক্ষ নাজির উদ্দীন ছাত্র জীবনে শিক্ষার্থী হিসেবে সফলতার সাথে তার শিক্ষা জীবন শেষ করেন তিনি প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম বিভাগে ও জুনিয়র স্কলারস নিয়ে ১৯৮১ সালে রাজশাহী কলেজিয়েট স্কুলে ভর্তি হন। সেখান থেকে তিনি ১৯৮৩ সালে প্রথম বিভাগে এসএসসি পাশ করে রাজশাহী কলেজে একাদশ বিজ্ঞান শাখায় ভর্তি হন। দেশ সেরা রাজশাহী কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি প্রথম বিভাগে পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করে ১৯৯০ সালে ১৬ তম বিসিএস এ উত্তীর্ণ হয় এবং দেশের সরকারি কলেজে অধ্যাপনায় আত্মনিবেশ করেন। দেশের বিভিন্ন কলেজে চাকরির পরে তিনি ঐতিহ্যবাহী সাপাহার সরকারী কলেজ অনার্স প্রবর্তন করা হলে উক্ত কলেজের অনার্স বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ২০১৪ সালে যোগদান করে অদ্যবদি ওই কলেজেই কর্মরত আছেন।

২০২৩ সালের ২০ মার্চ প্রফেসর পদে পদোন্নতি পেয়ে তিনি এই কলেজে উপাদ্যক্ষ পদে যোগদান করেন সম্প্রতি ২৯/০২/২৪ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করে ২২/১০/ ২০২৪ পযন্ত এই দায়িত্ব পালন করেন। শিক্ষা সম্মাননায় শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে অত্র কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করলে তিনি ২৩/৩০/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে অত্র কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *