সামনে বাজেট শ্রমিকদের পেছনে রেখে বাজেট হতে পারে না- শ্রমিক নেতারা

কালের সংবাদ ডেক্সঃ ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ শ্রমিকদের দাবি ছিলো রেশনিং বরাদ্দের। এ দাবি তোলেন তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকের নেতারা।

গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে।

বাজেটে শ্রমিকদের রেশনিং, চিকিৎসা ও আবাসন ব্যবস্থার বিষয়ে গুরুত্ব দেয়া দরকার। বিজিএমইএ, বিকেএমইএর অনেক সাবেক সভাপতি এখন সংসদ সদস্য, তাদেরকেও এ বিষয়ে গুরুত্ব দিয়ে সংসদে কথা বলা উচিত বলে মনে করেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ।

তিনি আরো বলেন এবারের সংসদ অধিবেশনে আমি এ বিষয়ে বক্তব্য তুলে ধরব।

এখন শ্রমিক বাঁচলে, শিল্প বাঁচবে—এ বক্তব্য তুলে ধরতে হবে সবায়কে। জিডিপিতে যাদের সবচেয়ে বেশি অবদান, সেই শ্রমিকদের পেছনে রেখে বাজেট হতে পারে না।

বৈঠকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বলেন আমাদের বঙ্গকন্যা শ্রমিক বান্ধব মানুষ। তাই আমরা আশাকরি এবারের বাজেট হবে শ্রমিক বান্ধব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *