সারমিন সুলতানা চৈতী রিপোর্ট ঃ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলোহেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বায়াজিদ খান পন্নীর ১২ তম ওফাত দিবস।
আজ মঙ্গলবার (১৬ই জানুয়ারি) হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা উপমহাদেশেরপ্রখ্যাত পন্নী পরিবারের উত্তরসূরি, বিশিষ্ট ইসলামি দার্শনিক, চিন্তাবিদ, সংগঠক, সমাজ বিপ্লবী, আলোড়ন সৃষ্টিকারী বহু গ্রন্থের লেখক, রাজনীতিবিদ, শিকারি, উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক মোহাম্মদ বায়াজিদ খান পন্নীর ১২ তম ওফাতদিবস উপলক্ষে তাঁর স্মরণে সারাদেশে হেযবুত তওহীদ কর্তৃক আলোচনা সভা, দোয়ামাহফিল, কাঙালি ভোজ এবং অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাকর্মসূচি পালিত হয়।
এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় হেযবুত তওহীদের কেন্দ্রীয়কার্যালয়ের মিলনায়তনে আলোচনা ও দোয়ায় মাহফিলের আয়োজন করা হয়।উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় মোহাম্মদ বায়াজিদ খান পন্নীর পরিবারেরসদস্যরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে হেযবুততওহীদের প্রায় প্রতিটি জেলা শাখা অনুষ্ঠানের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদেরসর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন– তিনি একজন ক্ষণজন্মামহাপুরুষ ছিলেন যার আগমনে পৃথিবীতে বিরাজিত অন্ধকার দূর হয়েআলোকবর্তিকা ফিরে পেয়েছে। মানুষ যখন হতাশায় নিমজ্জিত, পথহারা, দিশেহারা, হাজারও ফেরকা–মাযহাবে বিভক্ত, পথের দিশা পাচ্ছিল না; ধর্মব্যবসাউগ্রবাদীদের আস্ফালনে সমাজ অন্ধকারাচ্ছন্ন ঠিক এমন একটি মুহূর্তেআলোকবর্তিকা ও হেদায়াতের বাণী নিয়ে আবির্ভূত হন যামানার এমামএমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী। তিনি এমন একজন মহাপুরুষছিলেন যাঁর জীবনে একটা মিথ্যা কথা বলার রেকর্ড নেই, নৈতিক স্খলনের নজিরনেই। যিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজে রোজগার করে জীবিকা নির্বাহ করেছেন।তাঁর মত একজন মহামানবের আগমনে মানবজাতি ধন্য বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান হতাশাগ্রস্ত মানবজাতির উত্থান ঘটাতে হলে জনাবমোহাম্মদ বায়াজিদ খান পন্নী কর্তৃক উত্থাপিত প্রস্তাবনার উপর ঐকমত্য হবার বিকল্পনেই বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে মানবতা প্রতিষ্ঠায় তাঁর সংগ্রামী জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্যরাখেন তাঁর সহধর্মিণী হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, তাঁরকনিষ্ঠ কন্যা হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, তাঁরজ্যেষ্ঠ কন্যা হেযবুত তওহীদের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজানমাখদুমা পন্নী প্রমুখ।
এদিন ঢাকার বিভিন্ন শাখাসহ দেশের প্রতিটি থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এইমহামানবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিতহয়।