বেল্লাল হোসেন বাবু, নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ায় জাতীয় কর্মসূচী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
শনিবার (১জুন) সকাল ১০ টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম আলমাস, ডাঃ শিবলী নমান, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ, এমটিইপিয়াই মমতাজ খাতুন প্রমুখসহ শিশুর অভিভাবকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচীর আওতায় উপজেলার মোট ২৯০টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৫০০ জন শিশুকে একটি করে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৪৭জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানা যায় ।
সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান বলেন, জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
ভিটামিন ‘এ’ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মেধাবী জাতি গঠনে ভিটামিন ‘এ’ সহায়ক ভূমিকা পালন করবে। তাই সকল অভিভাবকের উচিৎ নির্ধারিত বয়সের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো।