সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের মামলায় চার জনের মৃত্যুদণ্ড এবং আট জনের যাবজ্জীবন।

মোঃ লুৎফর রহমান লিটল সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের মামলায় চার জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং আট জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন।
ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এ তথ্য জানান।
এ ছাড়াও মৃত্যদন্ডপ্রাপ্ত চার আসামির ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত ৮ আসামির ২৫ হাজার করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চক পাঙ্গাসী গ্রামের আক্তার প্রামানিকের ছেলে হাসানুর হাসু (৪৫), একই গ্রামের হাজী আফাজ উদ্দিনের ছেলে কাওছার আলী, দেল মাহমুদের ছেলে মোয়াজ্জেম হোসেন রিন্টু ও মৃত লাজেমুদ্দিন প্রামানিকের জাহিদুল ইসলাম আলিম।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- একই গ্রামের আশরাফ (৫০), মোতালেব(৪০), রেজাউল(৩২), দুলাল (৩৫),  মনিরুল (৩০), সাদ্দাম (২৮), বেল্লাল (৫০) ও আওয়াল (৩০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *