সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বেপরোয়া দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন গুরুতর আহত।

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেপরোয়া দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নীচে উল্টে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ভুতগাছা ইসলামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ওই দুই বাইক আরোহী ১১০ কিলোমিটার গতিতে বাইক চালিয়ে যাওয়ার পথে ভুতগাছা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নীচে গড়িয়ে যায়। এতে মোটর সাইকেলটি উল্টে গিয় দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, মোটর সাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *