সিরাজগঞ্জ তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ

মোঃ লুৎফর রহমান লিটল সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ  র‌্যাব-১২’র অভিযানে তাড়াশ থানা এলাকা হতে ৮১ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ গত ২১ আগষ্ট  ২০২৪ রোজ বুধবার  ১২’র ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চরহামকুড়িয়া গ্রামস্থ সিরাজগঞ্জ-রাজশাহীগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮১ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০৫টি মোবাইল ফোন এবং নগদ ১০,৫২৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ মাইনুল ইসলাম (২৯), পিতা-মোঃ বাবর আলী, সাং-রড়মত্তপাড়া, ২। মোঃ ফারুক হোসেন (২৮), পিতা-আব্দুল গফফার আলী, সাং-বেজোড়া, এবং ৩। মোঃ জুবাইর ইসলাম (২০), পিতা-মোঃ সাইদুল ইসলাম, সাং-কর্ণহার, সর্ব থানা-কর্ণহার, জেলা-রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
 গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *