সিলেটের দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা বাড়িতে সন্ত্রাসী হামলা

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর শাহপরান থানাধীন দাসপাড়া-দেউয়াছর এলাকায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মৃত মইনুদ্দিনের ছেলে ও যুবদল নেতা জসিমের বাড়িতে একদল দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
পপ্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, রাতের নীরবতার মধ্যে হঠাৎ করে এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলায় যুবদল নেতা জসীম উদ্দীন আহত হয়েছেন বলে জানা গেছে এবং বাসার গেইট ও দরজা সহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
এসময় যুবদল নেতা জসিম উদ্দিন ৯৯৯ কল দিলে, শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে অনেক সময় পরে উপস্থিত হন।  হামলার কারণ, হামলাকারীদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *