সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

আবুল কাশেম রুমন, সিলেট ব্যুরো: সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব সিলেট সিসিকের নেই কোন ভূমিকা। নিরব ভূমিকায় নগরবাসীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতি মধ্যে বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’ (সিকস), ‘সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’ ও ‘সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশন প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পবিত্র রমজান মাস চলায় ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল। কিন্তু মশার চরম উপদ্রবে নগরবাসী দিনে ও রাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন। মশা নিধনে সিটি কর্পোরেশনের বর্তমান কার্যক্রমকে ‘আইওয়াশ’ ও  লোক দেখানো’ হিসেবে অভিহিত করে বলা হয় সংগঠন থেকে, ফগার মেশিনের মাধ্যমে  যে ধোঁয়া দেওয়া হচ্ছে তা মশা নিধনে সম্পূর্ণ অকার্যকর। অভিযোগ করা হয়, মেয়াদোত্তীর্ণ ও অকার্যকর ওষুধের ফলে মশা না মরলেও ড্রেনের তেলাপোকা ও ইঁদুর মরছে, যা সাধারণ মানুষের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

‘সিলেট কল্যাণ সংস্থার উদ্যগো সমাবেশে বক্তারা বলেন, মশার উপদ্রব থেকে বাঁচতে নগরবাসী কয়েল, স্প্রে ও বিভিন্ন বিষাক্ত সামগ্রী ব্যবহার করছেন, যা শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক ক্ষতিকর। ডেঙ্গু, ম্যালেরিয়া ও ইয়ালো ফিভারের মতো প্রাণঘাতী  রোগের ঝুঁকি বাড়ছে। অথচ সিটি কর্পোরেশন শীতের শেষে এসে দায়সারা কার্যক্রম চালাচ্ছে।

তারা অনতিবিলম্বে মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাস্তবভিত্তিক ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় ও বিভাগীয় সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, চিত্ত রঞ্জন দাস, এডভোকেট মুহাম্মদ কামাল মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *