সীতাকুণ্ডের হাম্মাদিয়া কবরস্থানের গাছে ফাঁস লাগানো এক যুবকের লাশ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলাধীন কুমিরা ইউনিয়নের মসজিদ্দা হাম্মাদিয়া দীঘির পশ্চিম পাড়ে হাম্মাদিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের একটি সেগুন গাছের ডালে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবক (২৬) এর লাশ উদ্ধার করেছে সীতাকুন্ড থানা পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি তদন্ত আবু সাঈদ প্রতিনিধি কে জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় স্থানীয়রা গাছের উপর ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্ত জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্হানীয়দের জিজ্ঞাসাবাদে কেহ চিন্তে পারেনি বলে জানায়।
লাশ চমেক মর্গে প্রেরণ করা হয়েছে,এ ব্যপারে থানায় রকটি ইউডি মামলা হবে বলে পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *