সীতাকুণ্ড আদর্শ ছাত্র ও যুব সমাজ এর প্রথম ব্লাড ক্যাম্পিং সম্পুর্ন

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ আদর্শ ছাত্র ও যুব সমাজের আয়োজনে মানবতা ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় দক্ষিণ ফেদাইনগর যুব সমাজ এর উদ্যোগে ৬ষষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পূর্ণ হয়েছে।

উক্ত আয়োজনে শতাধিক মানুষ বিনামূল্যে নিজেদের মূল্যবান রক্তের গ্রুপ’টি জেনে নিতে সক্ষম হয়।

উক্ত অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন, ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, জনাব মোঃ দিদারুল আলম (দিদার) উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, মানবতা ফাউন্ডেশন এর সভাপতি, জনাব মোঃ রনি খাঁন, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সম্মানিত সভাপতি, আদর্শ মোক্তার হোসাইন সাইমন, সহ সভাপতি, আদর্শ আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আদর্শ মোঃ ইসতিয়ার হোসেন সিফাত,
প্রবাসী কল্যাণ সম্পাদক, আদর্শ মোঃ ফখরুল ইসলাম রনি,
সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আদর্শ মোঃ আইনুল কামাল,সদস্য আদর্শ মোঃ তানভীর, আদর্শ মোঃ নাজমুল, আদর্শ মোঃ রাতুল ও মানবতা ফাউন্ডেশন সদস্য বৃন্দ প্রমুখ।

আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সম্মানিত পরিচালক মানবিক আনসার সরোয়ার উদ্দিন বলেন, আমরা আদর্শ পরিবার বিগত তিন বছর যাবত বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম করে আসতেছি, কিন্তু ব্লাড ক্যাম্পিং করা হয়নি, আজ আদর্শ ব্লাড ব্যাংক এর আয়োজনে এই ব্লাড ক্যাম্পিং, আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ,
মানুষ আমাদের কাছ থেকে বিনামূল্যে তার মূল্যবান রক্তের গ্রুপ জেনে যেতে পারবে। এই রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি, যেকোনো দুর্ঘটনায় বিপদে ব্লাড গ্রুপ নির্ণয় করতে সময়ের প্রয়োজন হয়, তাই অগ্রিম ব্লাড গ্রুপ নির্ণয় করে রাখা প্রয়োজন।

সরোয়ার উদ্দিন আরো বলেন, রক্ত দিন জীবন বাঁচান মানবতার কল্যাণে অসহায় মানুষের আহ্বানে আমরা আছি সব খানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *