সেইদিন এইদিন – মুহম্মদ আজিজুল হক

সেইদিন এইদিন (২য় পর্ব)- মুহম্মদ আজিজুল হক

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা : চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত

ছেলেবেলায় গ্রামের বাড়িতে গেলে
দাদীর সাথে ঘুমোতাম
তাঁর চারদিকে-বেড়-দিয়ে-ঘেরা
উঁচু খাটের শয্যায়,
গায়ে তাঁর রেখে একটি হাত।
দাদীর মুখে রূপকথার গল্প শুনে কিছুক্ষণ
ঘুমের রাজ্যে হারিয়ে যেতাম যে কখন!

শেষ রাতে ঘুম ভেঙ্গে গেলে
মধুমতীর বুকে চলমান লঞ্চের
মধুর আওয়াজ শুনতে পেতাম –
যেন এক মঞ্জুল রাগিণী,
যেন এক দূরাগত চাপা কন্ঠের
ঘুমপাড়ানি গান।
তখন ফের দু’চোখ জুড়ে
আসতো যত রাজ্যের ঘুম।

কী নিশ্চিন্ত ছিল আমার সেসব দিন;
কী এক প্রশান্তিতে বিরামহীন
বাজতো মনে কুহকী এক বীণ,
সব মুখরতার মাঝে।
তখন মা ছিলেন, বাবা ছিলেন,
দাদী থাকতেন কাকার সাথে গ্রামে,
ছিল আমার ভাইবোনেরা পাশে।

আজ তাঁদের অনেকেই হারিয়ে গেছে
নির্বিকার মৃত্তিকার নৈঃশব্দ্যের গহবরে।
যারা বেঁচে আছে,
তারাও কেউ নেই আজ কাছে!

কইতরি মাঝির উপাখ্যান (১ম পর্ব)- মুহম্মদ আজিজুল হক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *