সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু

হাকিকুল ইসলাম খোকন, মোঃনাসির, আমেরিকা :   যুক্তরাষ্ট্র এর নিউ জার্সির সেকাকাসে দীর্ঘদিন মস্তিষ্কের ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন সেকাকাস পুলিশ বিভাগের লেফটেন্যান্ট টমাস “টিজে” মালাঙ্কা জুনিয়র। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সোমবার ,২৪ আগস্ট ২০২৬,ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

লেফটেন্যান্ট মালাঙ্কা প্রায় ২৫ বছর সেকাকাস পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ২০০২ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। সেকাকাসেই জন্ম ও বেড়ে ওঠা এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সাহসের সঙ্গে কমিউনিটির সেবা করেছেন।

তাঁর মৃত্যুতে সেকাকাস পুলিশ বিভাগ, সহকর্মী, বন্ধু-বান্ধব এবং স্থানীয় কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, দুই ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের রেখে গেছেন।

সেকাকাসের বাসিন্দা এমডি নাসির বলেন, “এত অল্প বয়সে লেফটেন্যান্ট টমাস মালাঙ্কার মৃত্যুর খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। তিনি আমাদের কমিউনিটির জন্য দীর্ঘদিন সেবা করেছেন। তাঁর আত্মা শান্তি লাভ করুক এবং এই কঠিন সময়ে তাঁর পরিবার যেন শক্তি, সাহস ও সান্ত্বনা পায়—এই প্রার্থনা করি।”

তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর দীর্ঘ সেবার জন্য সেকাকাস কমিউনিটি তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *