হত্যা মামলায় ২২ বছর কারাভোপের পর বিএনপি নেতার মুক্

আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।।হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউপি সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০-৩০ টার দিকে পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।
ভর্তির পর জেল গেটে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে আনন্দ মিছিল করে জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হন।
সেখানেও বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাঁকে। সে সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্ত শরিফুল ইসলাম তুহিন বক্তব্য রাখেন। সে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ডিপি নুর মাসুম বগা, ডা. আহমেদ মোস্তফা নোমান ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
পরে মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রা নিয়ে নিজ এলাকা ঈশ্বরদীতে পৌঁছান। সেখানে পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে তাকে সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য, ২০০৩ সালে একটি হত্যা মামলায় শরিফুল ইসলাম তুহিনসহ বেশ কয়েকজন যুবদল নেতাকে যাবজ্জীবন সাজা দেন আদালত। গত ১০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকার কর্তৃক সাজা মওকুফ করায় ২৯ জন কয়েদির মুক্তির কথা বলা হয়। তাদের মধ্যে শরিফুল ইসলাম তুহিনের নামও ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *