নিজেস্ব প্রতিনিধিঃ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাতীয় সংসদ উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থীরা। গত শুক্রবার সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় একতারা মার্কায় ভোট চান সংসদ সদস্য প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
ঐ সময় হিরো আলম বলেন, `আশা করি আমি নির্বাচিত হব। নির্বাচিত হলে কাহালু-নন্দীগ্রাম এলাকার ব্যাপক উন্নয়ন করবো। সবাই আমাকে ভালোবাসে। অনেক ভোটের ব্যাবধানে আমি জয়লাভ করবো ইনসাল্লাহ।’
গত শুক্রবার রাতে বগুড়া-৬ (সদর) আসনের বিভিন্ন এলাকায় হিরো আলমের সঙ্গে তাঁর একতারা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ করেন মুনমুন।হিরো আলম আশা ব্যক্ত করেন যে তিনি অনেক ভোটের ব্যাবধানে জয়লাভ করবো ইনসাল্লাহ।’
বগুড়ার দুই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের পক্ষে প্রচারে যোগ দিয়েছেন চিত্রনায়িকা মুনমুন।