হুমকি-ধমকি দিলে দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে..নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ ভোটারদের ভোট দিতে বাধা দিলে বা হুমকি-ধমকি দিলে দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে নওগাঁয় নির্বাচন কমিশনার ‘ইসি’ রাশেদা সুলতানা। তিনি রবিবার ২৪ ডিসেম্বর দুপুরে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নওগাঁ জেলার নির্বাচনী কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বলেন, ভোটারদের ভোট দিতে বাধা দিলে কিংবা হুমকি-ধমকি দিলে দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। সবাই মিলে সহযোগিতা করলে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচন এর সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। তিনি আরো বলেন, সবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন এর লক্ষে আমরা সব ধরনের পস্তুতি গ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করছি ভোটার’রা ভোট কেন্দ্রে আসবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে।
তিনি আরো বলেন, যেখানেই সহিংসতা হচ্ছে আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। ৫ বছর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট প্রদান করা নাগরিক অধিকার। তাই এই অধিকার সবাই প্রয়োগ করবেন। সভার প্রথম পর্যায়ে নওগাঁ জেলার দায়িত্ব প্রাপ্ত প্রিজাইটিং কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি। এরপর আইনশৃঙ্খলা বাহিনী ও নওগাঁ জেলার ৬ টি আসন এর প্রার্থীদের সাথে মত বিনিময় করেন তিনি। নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের মতামত ও শোনেন এবং নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ন ও গ্রহনযোগ্য করতে দিক নির্দেশনা সহ সকলের সহযোগিতা চান নির্বাচন কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান, নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোঃ গোলাম মওলা, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *