বেনাপোল প্রতিনিধি, মো: আনিছুর রহমানঃ
বেনাপোল রহমান চেম্বর এর ৬ষ্ট তলায় হোটেল সানরুফে ”আমাদের প্রেসকাব বেনাপোল” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ৬ টার সময় কাবের সভাপতি জি এম আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন আমাদের প্রেসকাব বেনাপোল এর উপদেষ্টা আবু তাহের ভারত, মোস্তাফিজ্জোহা সেলিম, মনিরুজ্জামান ও শাহিন আহমেদ।
ইফতারীর আগে সংক্ষিপ্ত আলোচনা ও প্রধান অতিথি ও উপদেষ্টাদের কাবের পক্ষ থেকে ক্রেষ্ট ও মগ দিয়ে সন্মানিত করা হয়।