১২ বোতল বিদেশি মদ ২১ পিস ইয়াবা ও ১.২০ গ্রাম হেরোইনসহ ৬ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার

মোঃ নয়ন মিয়া, বিরামপুর উপজেলা প্রতিনিধি: পুলিশ সুপারের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে এরই ধারাবাহিকতায় কচাকাটা থানা পুলিশ কর্তৃক অদ্য (১৫ মে) ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকায় কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ঢালুয়াবাড়ি এলাকা থেকে সাহেবের খাস গ্রামের কুখ্যাত মাদক কারবারি রাশেদুল ইসলাম (৩০), পাইকের ছড়া গ্রামের সবুজ হোসেন ওরফে রিপন (২৩), সাজু মিয়া (২৩), ঢালুয়াবাড়ী গ্রামের ফুলতি বেগম (৩২) কে ১২ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানার একটি চৌকস টিম।

অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একই তারিখ রাত আনুমানিক ০০.৪০ ঘটিকার সময় নাগেশ্বরী পৌরসভার শহীদ মিনার সংলগ্ন নাগেশ্বরী থেকে বেরুবাড়ি এলাকা থেকে বোয়ারেরডারা গ্রামের একাধিক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি মোঃ রাজ্জাকুল (২৬) ও বানিয়া পাড়া গ্রামের মোঃ ফরিদুল ইসলাম (৩৬) দ্বয়কে ২১ পিস ইয়াবা ও ১.২০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *