৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন নিউইয়র্কে শুক্রবার,৪ সেপ্টেম্বর

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা :  ঐতিহাসিক ৪০তম ফোবানা সম্মেলন শুক্রবার,৪ সেপ্টেম্বর ২০২৬,উদ্বোধন করা হবে নিউইর্য়কের কুইন্স এর লংআইল‍্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে ।লেবার ডে উইক এন্ড ডে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলন তিন দিনব্যাপী শুক্রবার,শনিবার ও রবিবার,৪,৫ এবং ৬ সেপ্টেম্বর ২০২৬, চলবে বিভিন্ন অনুষ্ঠান মালা চুরান্ত করেছে আয়োজকগন।

এবারের ঐতিহাসিক ফোবানার প্রশংসনীয় দিক হচ্ছে এই প্রথম স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে উৎসর্গ করে এবারের সম্মেলন করা হচ্ছে ।আয়োজক হিসেবে রয়েছে এনআরবি অ্যাসোসিয়েশন, ইউএসএ। ফোবানা (Federation of Bangladeshi Associations in North America) উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি সংগঠনগুলোর বৃহত্তম ফেডারেশন। চার দশকের এই ঐতিহ্যবাহী সম্মেলনে হোস্ট কমিটির গুরুত্বপূর্ণ প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে যারা দীর্ঘদিনের সম্পৃক্ততার আরেকটি মাইলফলক স্থাপন করলেন এবারের সম্মেলনের আয়োজক গন।

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ কমিটির সভাপতি মোহাম্মদ জোবায়ের এবং সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র উপদেষ্টা নির্বাচিত হওয়ায় ।তারা মনে করেন“সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকনের ৪০তম ফোবানা সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে তার সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের স্বার্থ আরও সুরক্ষিত হবে। আমরা তার এই দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা ও সাফল্য কামনা করি।

ফোবানার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা ও বাংলা একাডেমি একুশে পদক বিজয়ী অথর ড.নূরান নবী,
ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ও কমিউনিটি অ্যাকটিভিস্ট জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, উপ এক্সিকিউটিভ সেক্রেটারি ও সাংবাদিক সুব্রত তালুকদার,৪০তম ফোবানার কনভেনার নুরুল আমিন বাবু, মেম্বার সেক্রেটারি ও কবি মনজুর কাদের এবং চিফ প্যাট্রন শফিকুল আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নেতৃত্বে সম্মেলনটি আয়োজিত হচ্ছে।তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি । বাপসনিউজ জানিয়েছে শুক্রবার বিকাল ৭টায় ঐতিহাসিক ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা,বাংলা একাডেমির একুশে পদকপ্রাপ্ত অথর,লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড.নুরান নবী।

ঐতিহাসিক ৪০তম ফোবানা সম্মেলনের আয়োজকসহ সংশ্লিষ্ট সবাইকে যুক্তরাষ্ট্র এবং দেশ ও প্রবাসের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক,পেশাজীবী,কবি,লেখক, শিল্পী-কলাকুশলী, সাংবাদিক, সাহিত্যিক এবং সর্ব স্তরের মানুষ এই সম্মেলনের সাফল্য কামনা করেছেন ।এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *