কালের সংবাদ ডেস্কঃ গতকাল বিকালে ডিএমপি’র একটি প্রতিনিধি দল নয়াপল্টনে গিয়ে পরিস্থিতি সরজমিন দেখে এসেছে। নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি রয়েছে কিনা তা তারা পর্যবেক্ষণ করেছেন। বুধবার কর্ম দিবস হওয়ার কারণে সমাবেশকে ঘিরে যাতে কোনো যানজট না হয় সেক্ষেত্রে পুলিশের ট্রাফিক বিভাগকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন।
সিসি ক্যামেরার মাধ্যমেও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। একেকটি খুঁটিতে ২ থেকে ৩টি ক্যামেরা লাগানো হয়েছে।
নেতাকর্মীদের বেশি চাপ থাকলে ওই এলাকার সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ। যানজট মুক্ত করার জন্য বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেয়া হবে। ফকিরাপুল মোড়, নাইটিঙ্গেল মোড়, পল্টন মোড়, কাকরাইলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সাদা পোশাকেও পুলিশ নজরদারি করবে।