সাতক্ষীরায় ৬ দফা দাবিতে উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

তমালিকা মল্লিক, সাতক্ষীরাঃ  জলবায়ু পরিবর্তন বর্তমান সমাজের জন্য হুমকি স্বরূপ এজন্য জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকারসংযুক্ত করার দাবি জানিয়েছেন সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরাম তারা তাদের বক্তব্যে বলেছেন জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চল একসময় জনমানব শূন্য হয়ে পড়বেএমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় বিশেষ রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন

শনিবার সাতক্ষীরা কুরাইশ ফুড পার্কে সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ  ফোরাম এর আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক উপকূল সংলাপ থেকে এই দাবি জানানো হয় সংলাপে উপস্থিত ছিলেনবাংলাদেশ আওয়ামীলীগের সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আবু আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, জেলা জাতীয় পার্টি এর সাধারন সম্পাদক  আশরাফুজ্জামান আশু , বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা সম্পাদক ফরিদা আক্তার বিউটি , জেলা জাসদের সভাপতি ওবায়দেসসুলতান বাবলু , বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি এর ইদ্রিস আলী , সিপিবি এর সভাপতি আবুল হোসেন ,বাসদেরসমন্বয়কারী নিত্যানন্দ সরকার , বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এর সাধারণ সম্পাদক মনসুর রহমান ,গণফোরামের সভাপতি আলনুর খান বাবুল জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ আবদুল হামিদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব  মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল , সাতক্ষীরা প্রেসক্লাব এর সভাপতি  মমতাজ আহমেদ বাপ্পী, জেলা নাগরিক কমিটি এর আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল , সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ , দৈনিক পত্রদুত এর সম্পাদক লাইলা পারভিন সেঁজুতি, বাংলাদেশ মহিলা পরিষদ এর সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত ,জেলা নাগরিক কমিটির সদস্য অধ্যাপক ড. দিলারা বেগম, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না , রামকৃষ্ণ চক্রবর্তী,সহ আরও অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

জনাব অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে উক্ত সভা শুরু হয় সভায়তিনি বলেন যে উপকূলের মানুষের উন্নয়নে এখনসকল পেশার সকলমানুষের ঐক্যবদ্ধতা প্রয়োজন

লিডার্স এর নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল উপকূলীয় মানুষের দুঃখ দুর্দশা একটি চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে সবার সামনে তুলে ধরেন তিনি বলেন উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকটের সম্মুখীন হচ্ছে তা নিরসনের জন্য সরকারকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করার দরকার

সভায় উপকূলীয় মানুষের উন্নয়নে বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের ইস্তেহারে সুনির্দিষ্ট কিছু দাবি সংযুক্ত করারআহ্বান জানান দাবিগুলো হলঃ ১। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন ২। নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা ৩। একটি বাড়ি একটি শেল্টারতৈরি প্রকল্প গ্রহণ ৪। দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবণএলাকা ঘোষণা করা ৫। উপকূলের রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষা ৬। স্থায়ীমজবুত বেড়িবাঁধ পুনঃ নির্মাণভঙ্গুর সুইচ গেট মেরামত করা

সংলাপউপকূলের ভুক্তভুগী রঞ্জন রপ্তান, পারুল আক্তার, হাবিবুল্লাহগাজী তাদের উপকূলের বিভিন্ন সংকট এবং তা থেকে উত্তরণের জন্যসুনির্দিষ্ট উক্ত দাবি  ুলে ধরেন এবং সরকারের নির্বাচনী ইশতেহারেদাবি সমূহ সংযুক্ত করার কথা বলেন

সংলাপে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবমোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবেআগামীতে সরকারেরপ্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকেপ্রাধান্য দিতে হবেএজন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেরাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করারদাবি জানিয়েছেন উপস্থিত সকল নাগরিক সমাজের প্রতিনিধিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *