ঈশ্বরগঞ্জে অবরোধের প্রতিবাদে শান্তি শোভাযাত্রা

মোঃ হুমায়ুন কবির, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে শান্তি শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা এ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের আহবানে বিক্ষোভ মিছিলে অংশ নেয় উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ অবরোধের প্রতিবাদ, পুলিশ হত্যা ও সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন ¯েøাগান দেয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, সাংগঠতিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হক আসাদ, জাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক মহি উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান হাসান সিজান, সাদ্দাম হোসেন, মোস্তাকিম, মোকাররম হোসেন আদন, সায়মন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

অবস্থান কর্মসূচীতে নেতারা বলেন, বিএনপি জামায়াতের অবৈধ অবরোধএ দেশের মানুষ মানে না। তারা অবরোধের নামে নাশকতা করে নির্বাচনকে বানচাল করতে চায়, জনগণের জানমালের ক্ষতি করতে চায়। জনগণের জানমাল রক্ষায় তাদের এই সহিংসতা রুখতে আওয়ামীলীগের নেতাকর্মীরা সর্বদা সতর্ক পাহারায় আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *