তফসিল ঘোষণার পর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিলও মিষ্টি বিতরণ

বুলবুল আহমেদ (বুলু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের  তফসিল ঘোষণা হওয়ার পর নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ  করা হয়েছে।
জানা যায়, ১৫ ই নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশে ভাষণে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
সিইসি বলেন, ‘৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।’
নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে  বদলগাছী উপজেলা  আওয়ামী লীগ আজ সন্ধ্যা সাড়ে ৭টায় আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল উপজেলা চত্বরে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে চৌ-রাস্তার মোড়ে এসে শেষ হয়।
এসময়  আনন্দ মিছিলে অংশ নেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের  যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম মণ্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল,  সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল,  প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ,  সদস্য মাহবুব আলম জামিল,  উপজেলা আওয়ামী যুবলীগের  সভাপতি  ইমামুল আল  হাসান তিতু, সিনিয়র সহঃ সভাপতি এস এম মুনিরুল ইসলাম সাজু, যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুসাইন খালেদ অরেঞ্জ, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদি হাসান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম রেজওয়ানুল করিম সুজন, প্রচার সম্পাদক রাজু আহমেদ শ্যামল মহিলা যুবলীগের সভাপতি  মমতাজ চৌধুরী  নওগাঁ জেলা পরিষদের  সদস্য ,সদস্য  রাহেলা চৌধুরী নাসির উদ্দীন দর্পণ, বদলগাছী সদর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সাবেক ছাত্রনেতা শ্রী উজ্জ্বল কুমার মন্ডল, যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন টগর,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন,সাধারণ  সম্পাদক সুব্রত কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাররা বিন মোঃ পলাশ উপজেলা কৃষক লীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, উপজেলা  শ্রমিক লীগের সভাপতি মোঃ রুবেল হোসেন,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমান হোসেন সহ প্রমুখ নেতাকর্মী। আনন্দ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মণ্ডল উপস্থিত নেতাকর্মী বৃন্দের মধ্য মিষ্টি বিতরণ কার্যক্রম শুরু করেন।
এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র উপজেলার বিভিন্ন পয়েন্ট সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী সহ ।ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *