বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: বুধবার রাত ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এবং তার বাসভবনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এতে কোন হতাহত হয়নি।
তফসিল ঘোষণার পর থেকেই বগুড়ায় জমায়েত বিএনপি মিছিল বের করে এবং শহরের মফিজ পাগলা মোড়ে ককটেল বিস্ফোরণ করে। তার সাথে পুলিশ সুপারের কার্যালয়ে এবং বাসভবনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
পুলিশের ওই কর্মকর্তা জানান, মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর কার্যালয়ে এবং বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণ করে স্থান থেকে পালিয়ে যায়।
তিনি আরো জানান, জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে