নির্বাচনের জন্য প্রস্তুুত দেওয়ান ছেকার আহমেদ শিষাণ-নওগাঁ সদর-৫ আসনের নৌকার বিজয়ের লক্ষ্যে

ফজলে রাব্বি হাসান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর-৫ আসনের নৌকার বিজয়ের লক্ষ্যে, তফসিল ঘোষণার পূর্বে, নির্বাচনের আগে, শেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । বুধবার বিকেল ৫ টায় শহরের নতুন রেজিষ্ট্রি অফিস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ বৎসর ধরে পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, এবার ওই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। নমিনেশন তুলতে যাওয়ার আগে পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, এই মতবিনিময়ের আয়োজন করে।

পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, এবং মামুনুর রশিদ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ও শাকিল আহমেদ বাদল, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামেদ আলী, বর্ষাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, তিলকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ঝুলন। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রবীর দাস লাদু, ৯টি ওয়ার্ড ও ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়া জাতীয় মহিলা শ্রমিক লীগের পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপদে দলীয় নেতা-কর্মীদের পাশে থাকার কথা উল্লেখ করে বক্তারা বলেন, দু:সময়ে এই দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, ভাই দলীয় নেতা-কর্মীদের, ও সাধারণ মানুষের পাশে সর্বদা থেকেছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর দেশ রত্ন শেখ হাসিনা বলেছেন, যারা দুঃসময়ে আমার নেতাকর্মীদের পাশে থেকেছেন, সহযোগীতা করেছেন আমি তাকে নমিনেশন দিবো। সেদিক থেকে শিষাণ ভাই নৌকার মনোনয়ন পাবে, আমরা তা বিশ্বাস করি।

নওগাঁ সদর ও ১২টি ইউনিয়ন ও আমরা এই ৫ বছরে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

প্রয়োজনে আমরা পায়ে হেটে গিয়ে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর, যোগ্যতা দিয়ে নৌকা প্রতীক নিয়ে আসবো। এই পৌরসভার রাজনীতি টিকিয়ে রেখেছেন, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, । দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, যেমন নৌকা প্রত্যাশী আমরা ও তেমন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, ভাই নৌকা পাবেন।

জলিল ভাইয়ের সময় কেউ মনোনয়ন চাননি। তার ছেলের সময় একাধিক প্রার্থী, কিন্তু কেন?

আপনাদের কাছে প্রশ্ন রেখে বক্তারা বলেন, আজকে আমরা নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, ভাইকে বিজয়ী না করে ঘরে ফিরবো না। আমরা আগে যেমন আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেছি, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, ভাইকেও ঠিক তেমন ভাবে বিজয়ী করবো।

পৌর- আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বলেন, ১৮ বছর ধরে পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। আমাকে বারবার বঞ্চিত করা হয়েছে, আমার কাঙ্খিত চাওয়া থেকে। জলিল ভাই আমাকে ভালোবাসতেন, কিন্তু এখন যে সব নেতা হয়েছে তারা শুধু আমাকে নিয়ে খেলা করেছে। আমি কিন্তু সেই জায়গায় আছি, আর যারা আমাকে নিয়ে খেলা করেছে তাদের কি অবস্থা।?

তিনি বলেন, আপনারা সকলেই নিজেকে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, মনে করবেন। যেই নেতা আমাদের মতো লোককে তাচ্ছিল্য করে, তাহলে সাধারণ কর্মীরা গেলে কি অবস্থা। আপনারা আমার কাছে আসবেন, আমার কোনো ব্যক্তিগত চাহিদা নেই, আমার চাহিদা আপনাদের নিয়ে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী, যেন আমাকে নমিনেশন দেন। আমি শুধু একটি বার নির্বাচন করবো।

আর আপনারা আমার জন্য ভোট করবেন, সার্বিক নিরাপত্তা আমি দিবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *