বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট এবং বাম-ডান সকল রাজনৈতিক দল সরে যাইতেছে

কালের সংবাদ ডেক্সঃ  জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি ও কিছু জামাত পন্থি। বিএনপি জোটগুলো বলছে, সরকার বিরোধী আন্দোলনরত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নাই এখন।

জাতীয় ঐক্য গঠনের ম্যাসেজ বিএনপি যুগপৎ আন্দোলনের দল ও জোটের শীর্ষ নেতাদের কাছে পৌঁছে দিয়েছে কিন্তু এখনও তেমন সারা পায়নাই বিএনপি।

তবে বেশিরভাগ দল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের বাইরে থাকা দল এবং জোটের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা যায়।

বিএনপি মনেকরে বাংলাদেশে সাধারণ ছাত্রদের যে প্রতিবাদ সেটা তো শুধু তাদের একার প্রতিবাদ নয় এবং শুধু কোটার বিরুদ্ধেই প্রতিবাদ নয়, এটা আজ বাংলাদেশের ১৮ কোটি সচেতন মানুষের প্রতিবাদ।

গণতান্ত্রিক দেশসমূহ তথা বিশ্বের নামী দামি মিডিয়ার সপ্তাহব্যাপী পজেটিভ রিপোর্টিংএ এই আন্দোলনকে পৃথিবীর অধিকার বঞ্চিত মানুষের সংগ্রাম হিসেবে চিহ্নিত করেছে।

দেশের সকল গণতান্ত্রিক দলসমূহ ঐক্যবদ্ধভাবে এই একদফা আন্দোলনে মিলিত হয়ে বাংলাদশের মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখবে, এটাই বিএনপির প্রত্যাশা।

বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল আসতে চায় কিন্তু যখন দেখেন সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তখন অনেক দলই আর আগাইতে চায়না কারন জামাতকে সাধারণ জনগন সবসময়ই রাজাকার ও দেশপ্রেমহিন রাজনৈতিক দলহিসাবেই দেখে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *