পত্নীতলায় আবর্জনা স্তূপ পরিছন্ন অভিযানে শিক্ষার্থীরা

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):
দেশব্যাপী ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে রাজপথে নেমে পড়েন সাধারণ মানুষ। দেশের বিভিন্নস্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তার ধারাবাহিক নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা চালানো হয়। একপর্যায়ে শহরের অনেকগুলো পয়েন্টে ধ্বংসজজ্ঞ চালানো হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর থেকে সেই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন শিক্ষার্থীরা।
এ সময় দেখা গেছে শিক্ষার্থীরা তাদের মুখে মাক্স পড়ে, হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে মেনে পড়েছেন।
জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, এদেশ সবার। সবাই দেশকে ভালোবেসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করছে। এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার শপথ নেব। কোনো হায়েনার হাতে এদেশকে ধ্বংস করার সুযোগ দেওয়া হবে না। যদি কোথাও কেউ ধ্বংসস্তুপের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে দমন করা হবে।
বিকেলে শিক্ষার্থীরা জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান করতে দেখা গেছে। কেউ যেন অতিউৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করেন তারা।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *