নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় সরকার পাড়ায় এলাকায় অবস্থিত সিংড়া সেবা মেডিকেল কমপ্লেক্সের বিরুদ্ধে অপচিকিৎসা ও নানা অপকর্মের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান টি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করেছেন উপজেলা প্রশাসন।
২৫ আগষ্ট (রবিবার) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: গোলাম রব্বানী সরদার অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান টি সিলগালা করেন।
এসময় সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এস এম আলমাস, সেনাবাহিনীর টিম, পুলিশ ও গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।